কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার রাতে গণভবনে কার্য নির্বাহী কমিটির বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কর্তৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন মোবাইল ফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি জেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করেন। পরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়।
পূর্ণাঙ্গ অনুমোদিত কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ৯ জনের মধ্যে রয়েছেন মো. তাজুল ইসলাম এমপি, জসিম উদ্দিন আহম্মেদ চৌধুরী, মফিজুর রহমান বাবলু, গোলাম সারওয়ার, আলহাজ ইলিয়াস মিয়া, ইঞ্জিনিয়ার অহিদুর রহমান, অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা, ডা. আবদুর রহিম, এএম শাহাদাত হোসাইস তসলিম।
যুগ্ম সম্পাদক পদে ৩ জন হচ্ছেন- বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, আবদুল করিম চেয়ারম্যান, অধ্যক্ষ মমিনুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনের মধ্যে রয়েছেন- পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম রতন, অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এছাড়া প্রচার সম্পাদক কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, দফতর সম্পাদক রোপম মজুমদার, সহ-দফতর সম্পাদক মো. শহীদুল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, যুব ও ক্রীড়া সম্পাদক খালেক আহমেদ তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর, বন ও পরিবেশ বিষয়ক সম্পদক ফরহাদুল মিজান, শ্রম বিষয়ক মানিক খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল খায়ের, সাংষ্কৃতিক সম্পাদক পদে আশিকুন নবী বাপ্পী এবং সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, প্রফেসর ড. মিজানুর রহমান, রিয়াল অ্যাডমিরাল আবু তাহেরসহ ৭১ জন।
এর আগে সর্বশেষ বিগত ১৯৯৫ সালের ২২ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত খোরশেদ আলমকে সভাপতি ও অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটকে সাধারণ সম্পাদক ও বর্তমান রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
পরে ২০০৫ সালে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) আহ্বায়ক ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, অধ্যক্ষ আফজল অ্যাডভোকেট এবং শফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম-আহবায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে সেই আহ্বায়ক কমিটি ভেঙে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং ২৩ জুলাই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ পেল পূর্ণাঙ্গ একটি শক্তিশালী কমিটি।
মো. কামাল উদ্দিন/একে