না.গঞ্জে পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যা


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‘জোবায়দা টেক্সটাইল’ মিলে সাগর বর্মণ (১০) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পর হত্যাকারীরা কারখানা থেকে পালিয়ে গেছে।

রোববার দুপুরে উপজেলার যাত্রামোড়া এলাকার জোবায়দা টেক্সটাইল তুলা কারখানায় এ ঘটনা ঘটে। নিহত সাগর বর্মণ জোবায়দা টেক্সটাইল মিল কারখানার শ্রমিক রতন চন্দ্র বর্মণের ছেলে বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পায়ুপথে বাতাস ঢুকানোর কারণে শিশুটির মৃতু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এছাড়া শিশুটিকে নির্যাতনও করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানভীর শ্রমিকদের বরাত দিয়ে জানান, নিহতের বাবা রতন চন্দ্র বর্মণ ও মা জোবায়দা টেক্সটাইলের শ্রমিক হিসেবে কর্মরত। মা-বাবা চাকরি করার সুবাধে শিশুটি কারখানায় যায়। রোববার দুপুরে শিশুটিকে কারখানার লোকজন পায়ুপথে বাতাস দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।  
 
শাহাদাত হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।