শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৪ জুলাই ২০১৬

যশোরের নাভারণ-সাতক্ষীরা সড়কের কুঁচেমোড়ায় শার্শার এমপির জুট মিলের বাস ও থ্রি-হুইলারের (মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহত সাহিদা খাতুন (৬০) শার্শার সামটা গ্রামের আব্দুল মোমিনের স্ত্রী।  

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবজাল হোসেন বলেন, শার্শার আফিল জুট ইউভিং মিলের একটি স্টাফ বাস বাগআঁচড়া থেকে নাভারণের দিকে আসছিল। পথিমধ্যে বাসটি নাভারণ-সাতক্ষীরা সড়কের কুঁচেমোড়ায় পৌঁছালে বাগআঁচড়াগামী একটি থ্রি-হুইলারের (মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহিদা খাতুন নামে থ্রি হুইলার এক যাত্রী মারা যান। এসময় আমেনা খাতুন (৪৫) ও বাসের চালক হোসেন আলীসহ (২৮) পাঁচজন আহত হন।

আহতরা যশোর জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে হোসেন আলীর অবস্থা আশঙ্কাজনক। থ্রি-হুইলার ও বাসটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে বলেও তিনি জানান।

জামাল হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।