ভারতীয় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৬ জুলাই ২০১৬

বেনাপোলে ভারতীয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোনিয়া খাতুন (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকায় বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সোনিয়া বড়আঁচড়া গ্রামের চেকপোস্ট কুলি আকতার হোসেনের মেয়ে ও বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।   

স্থানীয়রা জানায়, স্কুল শেষে শিশুটি তার ফুপুর সঙ্গে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় ভারতীয় একটি খালি ট্রাক (ডব্লিউবি-৫৭ এ ৬৪৮৪) ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকার লোকজন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আসে। পরে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে থানায় আনা হয়েছে।

জামাল হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।