শার্শায় ১০ ইউপির চেয়ারম্যানদের শপথগ্রহণ


প্রকাশিত: ১০:১৬ এএম, ২৭ জুলাই ২০১৬

যশোর জেলার শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শার্শা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সোহেল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ করা চেয়ারম্যানরা হলেন- ডিহি ইউনিয়নের হোসেন আলী, লক্ষণপুর ইউনিয়নের শান্তি, বাহাদুরপুর ইউনিয়নের মিজানুর রহমান, পুটখালী ইউনিয়নের হাদিউজ্জামান, গোগা ইউনিয়নের আব্দুর রশিদ, কায়বা ইউনিয়নের হাসান ফিরোজ আহম্মেদ, বাগআঁচড়া ইউনিয়নের ইলিয়াস কবির বকুল, উলাশী ইউনিয়নের আইনাল হক, শার্শা ইউনিয়নের সোহারব হোসেন ও নিজামপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল সালাম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পূব হাসান প্রমুখ।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর সর্বশেষ ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

মো. জামাল হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।