বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৭ জুলাই ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
নিহত শিশুরা হলো, উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মারিয়া (৭) ও আবুল কালামের মেয়ে তানহা (৮)।

দুই শিশুর পরিবারের ভাষ্য দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, দুপুরে মারিয়া ও তানহা বাড়িতে খেলা করছিল। খেলার এক ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী বিলে গেলে সেখানে তারা ডুবে যায়। বাড়ির লোকজন দু’জনকে খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের বিলে খোঁজ করে।

এ সময় বিলের পানিতে তাদের দেহ মিলে। তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৌসুমী কর মারিয়া দুই শিশুকে মৃত ঘোষণা করেন।  

আব্দুর রহমান আরমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।