জেইউজের সভাপতি সাজেদ সম্পাদক মিলন


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৯ জুলাই ২০১৬

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মিলন ৫৫ ভোট ও যুগ্ম-সম্পাদক পদে দৈনিক যশোরের বার্তার সম্পাদক রেজাউল করিম রুবেল ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সভাপতি পদে সাজেদ রহমান বকুল, সহ-সভাপতি প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ মারুফ কবীর, সদস্য পদে সফিক সায়ীদ ও মিরাজুল কবির টিটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফখরে আলম ফলাফল ঘোষণা করেন।

সাতটি পদের মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি দুইটি পদে ভোটগ্রহণ হয়েছে। ৭৪ সদস্যের মধ্যে ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মিলন রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।