রূপগঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানাই চন্দ্র বর্মণ উপজেলার কেন্দুয়া জেলেপাড়া এলাকার নিতাই চন্দ্র বর্মণের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, সকাল ৬টার দিকে কানাই চন্দ্র বর্মণ মাছ কেনার জন্য নিজ বাড়ি থেকে ভুলতা গাউছিয়া মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা হন।
এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় গাজীপুরগামী একটি দ্রুতগামী ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই কানাই চন্দ্র বর্মণ নিহত হন। ট্রাকচালক পালিয়ে গেছে বলেও জানান এসআই।
মীর আব্দুল আলীম /এসএস/পিআর