শনিবার দেশের প্রথম ৮ লেন প্রকল্পের উদ্বোধন


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৯ আগস্ট ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৩২ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি দেশের প্রথম ৮ লেন বিশিষ্ট সড়ক, সাড়ে চার বছরে তা নির্মিত হয়েছে। আগামী ১৩ আগস্ট শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে কাঁচপুর পর্যন্ত আট লেন প্রকল্পের মহাসড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়কটি পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, দেশে যত বড় মহাসড়ক নির্মাণ করা হোক না কেন সড়কগুলো দখলমুক্ত না হলে এর সুফল জনসাধারণ পাবে না। জনপ্রতিনিধিদের ভোটের চাহিদার কারণে অনেক সময় সড়কগুলো দখলমুক্ত করা যায় না। তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তিনি বলেন, এজন্য জনসচেতনা সৃষ্টি করতে হবে। আরো কয়েকটি মহাসড়ক পর্যায়ক্রমে ৮ লেনে উন্নীত করা হবে।

এদিকে স্থানীয় জনসাধারণ ও পুলিশ মহাসড়কগুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও লোকাল বাসের জন্য পৃথক লেন করার দাবি জানান। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।