নারায়ণগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাকপাড়ার রফিকুল ইসলামের ছেলে মাসুদ ভূঁইয়া (৩০), একই এলাকার মাসুম মামুন খন্দকারের ছেলে শফিকুল ইসলাম (২৭) ও ফতুল্লার কাশিপুর হাটখোলার আহসান উল্লাহর ছেলে ইয়াছিন (২৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক জানান, বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার মাসুদ ভূঁইয়াকে ৬ মাস, শফিকুল ইসলামকে এক মাস ও ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার ইয়াছিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শাহাদাত হোসেন/এফএ/এবিএস