ফতুল্লায় ২০ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে নিখোঁজের পরিবার প্রতিনিয়ত উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে জীবনযাপন করছে।
নিখোঁজের দুইদিন পর রফিকুলের স্ত্রী লাকী ভূঁইয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী জিডি করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে এমনটাই অভিযোগ।
নিখোঁজ ব্যবসায়ী রফিকুল ইসলাম ফতুল্লায় থানার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার মৃত আব্দুল হান্নান ওরফে শিরু মিয়ার ছেলে।
ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী লাকী ভূঁইয়া জানায়, স্বামী রফিকুল ইসলাম বাড়ির পাশে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এর মধ্যে ২১ জুলাই বিকেল ৪টায় রফিকুল বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি।
তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই জাফর আলী জানান, রফিকুলের মোবাইলের কললিস্ট সংগ্রহ করা হয়েছে। চেষ্টা চলছে তার সন্ধান জানতে। তবে তার পরিবারের পক্ষ থেকে জানা যায়, রফিকুল এর আগেও নিজে নিজে আত্মগোপন করেছিলেন। পরে চট্রগ্রাম থেকে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসে।
শাহাদাত হোসেন/এআরএ/এবিএস