চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৩ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জ শহরে বিয়ে ও ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক পোশাক কারখানার নারীকর্মীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাহাবুদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকার আমিনা মঞ্জিল ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক সাহাবুদ্দিন শহরের পাইকপাড়া আমিনা মঞ্জিলের ভাড়াটিয়া আজিজ শেখের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন বর্মণ ধর্ষণের শিকার তরুণীর ভাষ্য দিয়ে জানান, সাহাবুদ্দিন ওই তরণীকে বিয়ে ও ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গত তিন মাস যাবত শারীরিক সম্পর্ক করে আসছিল।

পরে তরুণীকে বিয়ে করতে বলায় অস্বীকার করে সাহাবুদ্দিন। এরপর তরুণী সাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাকে আটক করা হয়।

আটক সাহাবুদ্দিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মিলন বর্মণ।  

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।