ভারতে কারাভোগ শেষে দুই সন্তানসহ দেশে ফিরল মা


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৮ আগস্ট ২০১৬

ভারতে ৩ মাস সাজাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন পান্না বেগম (২৬) ও তার দুই সন্তান ইয়ার আলী (৫) এবং জুনায়েদ (৩)।

বৃহস্পতিবার বিকেল ৫টার সময় ভারতীয় বিএসএফ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা পান্না নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নোয়াগ্রামের ওবাইদুরের স্ত্রী।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে পান্না বেগম ৩ মাস আগে ভারতে যান। কলকাতা শহরে বাসাবাড়িতে কাজ করার সময় ওই দেশের পুলিশের হাতে ধরা পড়লে আদালতে তাকে সাজা দেয়া হয়।

পরে জেল থেকে ছাড়িয়ে নিয়ে বেসরকারি এনজিও লিলুয়া শেল্টার হোমে তাদের রাখা হয়। এসময় দুই দেশের চিঠি চালাচালির মাধ্যমে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসেন। এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ জানান, যশোর মহিলা আইনজীবী সমিতি তিনজনকে থানা থেকে গ্রহণ করে নিজ দায়িত্বে তাদের বাড়ি পৌঁছে দেবে।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।