ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

যশোরের ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের একটি মাঠ থেকে হুমায়ূন কবীর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যার সাথে জড়িত সন্দেহে বাবলু নামে একজনকে আটক করেছে পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, হুমায়ূনের সাথে উপজেলার কুন্দিপুর গ্রামের আলমের ছেলে বাবলুর পূর্ব বিরোধ ছিল। তা নিয়ে উভয়পক্ষের বিরুদ্ধে মামলাও রয়েছে। ওই গোলযোগের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। যে কারণে পুলিশ বাবলুকে আটক করেছে। তবে এর বাইরে আর কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত হুমায়ূন কবীর উপজেলার কুন্দিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মিলন রহমান/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।