নারায়ণগঞ্জে তিন জঙ্গি নিহতের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় গুলশান হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাদী হয়ে রোববার দুপুর ১২ টায় সদর মডেল থানায় মামলাটি করেছেন। যেখানে আসামি করা হয়েছে নিহত জঙ্গি তামিম চৌধুরীসহ তার সঙ্গে থাকা অপর দুইজনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধিত ২০১৩ এর ধারা মোতাবেক মামলাটি করা হয়েছে।
শাহাদাত হোসেন/এসএস/এবিএস