চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার : গ্রেফতার ২


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩০ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি হওয়া প্রাইভেটকার ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকার চোরের সিন্ডিকেট চক্রের সদস্য শফিক ও নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে চুরি হওয়া রূপগঞ্জের রূপসী এলাকা হতে চুরি হওয়ায় প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে ফতুল্লার পূর্বদেলপাড়া এলাকা থেকে গ্যারেজের তালা ভেঙে গাড়িটি চুরি করে নিয়ে যায় তারা।

ফতুল্লা মডেল থানার এসআই দিলিপ কুমার বিশ্বাস জানান, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার ব্যবসায়ী শাহ আলমের নিজস্ব গ্যারেজ থেকে তালা ভেঙে চোরের দল তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩৭২৫) চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় শাহ আলম ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দেয়া অভিযোগে অভিযান শুরু হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থাকা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা গ্রেফতারকৃত চোরেরা গাড়ি চোর চক্রের সদস্য। গ্রেফতারকৃত শফিক ফতুল্লার দেলপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ও একই এলাকার ইমনের ছেলে নুরুজ্জামান।

শাহাদত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।