কুমিল্লায় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলমান অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার শহীদনগর এলাকার মোহাম্মদপুর গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি আবু সালাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জাগোনিউজকে জানান, সোমবার গভীর রাতে উপজেলার শহীদনগরের মোহাম্মদপুর গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে নাশকতার পরিকল্পনাকালে ২১ জনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন সুন্দলপুর মডেল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম ও দাউদকান্দির বিএনপি নেতা শিল্পপতি শাহজাহান আলী ভূঁইয়া।

আটক হলেন, এসএম নজরুল ইসলাম (৪১), জাকির হোসেন (৪৭), মো. করিম (২৮), মো. শাহীন সরকার (৪৪), মো. মোজাফ্ফর (২৮), মো. সোহেল (২৯), মো. শাহীন (৩০), মো. এনামুল (২৯), মো. ইয়াছিন (১৯), মো. খোরশেদ আলম (৩০), মো. শাহ-আলম (৪৭), মো. কামাল (৪৩), মো. জাহাঙ্গীর (২৬), জামাল সরকার (৪৫), নুরুল হক (৩৪), জালাল বেপারী (৬৫), আফসার উদ্দিন (৫৬), সিদ্দিক মিয়া (৩২) ও মনির হোসেন (২৮)।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল­া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে দাউদকান্দির ষোলপাড়া থেকে জামায়াত নেতা আঃ লতিফ ওরফে জামাই লতিফকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে ৮-১০টি মামলা রয়েছে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।