কুমিল্লায় বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

চলমান অবরোধে গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল­ার চৌদ্দগ্রামে মামলা দায়েরের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার বিকেল ৫টায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি জানান, গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চৌদ্দগ্রামে পুলিশ বাদী হয়ে মামলা করে। এর প্রতিবাদে কুমিল­া উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা যৌথ ভাবে বুধবার সকাল ৬টা থেকে কুমিল্লা জেলা সদরসহ ১৬ উপজেলায় টানা ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করে।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীর নামে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।