কুমিল্লায় ট্রাকে আগুন


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

কুমিল্লার দাউদকান্দিতে সিমেট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুল বাশার তথ্যটি নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় একদল দুর্বৃত্ত চট্টগ্রামগামী সিমেট বোঝায় একটি ট্রাকে (ঢাকা মোট্ট-উ-১১-২৬৭০) অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।