ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
দুটি ট্রাক বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোরে কালিয়াকৈরের রেল ওভারব্রিজ এলাকায় ওই সড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরে সকালে পুলিশ বিকল ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। তবে এখনো অবস্থা স্বাভাবিক হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে একটি মাল বোঝাই ট্রাক ওই মহাসড়কের কালিয়াকৈরের রেল ওভারব্রিজে ওঠার সময় বিকল হয়ে গেলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ওই বিকল ট্রাকটি সরানোর পর আরো একটি ট্রাক বিকল হয়ে যায়।
এসময় যানজট সেখান থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় তিন দিকে অন্তত ২৫ কিলোমিটার ছড়িয়ে পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, যানবাহনের লম্বা লাইন রয়েছে। ধীর গতিতে যানবাহন চলছে। তবে কোথাও গাড়ি থেমে নেই।
আমিনুল ইসলাম/এফএ/পিআর