গাজীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০৪:২৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরে বাসচাপায় দুই মোটরসাইকল আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালব হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেব বাজার এলাকায় টাঙ্গাইলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।