অপরাধ নিয়ন্ত্রণে ৮ সিসি ক্যামেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

কুমিল্ল­ার মুরাদনগর উপজেলা সদরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে এসব ক্যামেরা দ্বারা অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ হবে কি না এনিয়ে সংশয় দেখা দিয়েছে।

মুরাদনগর থানা পুলিশের ওসি নাজিম উদ্দিনের উদ্যোগে ক্যামরাগুলো লাগানো হয়।

এরমধ্যে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিস, দোয়েল চত্বর, ভূমি অফিস ও প্রাথমিক বিদ্যালয় ভবনে দুটি করে সিসি ক্যামেরা রয়েছে।

মুরাদনগর থানা পুলিশের ওসি নাজিম উদ্দিন সিসি ক্যামেরা লাগানোর তথ্যটি নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ৮টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে ২৫টি সিসি ক্যামেরা লাগানো হবে। এর মাধ্যমে দুষ্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।