গাজীপুরে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের শ্রীপুর থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিনসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিলনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। তিনি শ্রীপুর উপজেলার দড়ি খোলাখানী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুরের বরমী পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ভর্তি ৪ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ উত্তরার একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে রাত দুইটার দিকে শ্রীপুরের বরমী পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাকে অস্ত্রসহ হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি গাজীপুর জেলার একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী। সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা এবং অস্ত্র কেনাবেচা করার উদ্দেশ্যে নিজ হেফাজতে অস্ত্র রেখেছে বলে জানায়। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা রয়েছে।

আমিনুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।