না.গঞ্জে বিজিবি হত্যা : হেফাজত নেতা ফেরদাউসুর কারাগারে


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য হত্যা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেসের আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু জানান, ২০১৩ সালের ৬ মে মাসে বিজিবি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়।  রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাওলানা ফেরদাউসুর রহমান।

আদালত জামিন আবেদন না মঞ্জুর করে আসামি ফেরদাউসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে আদালতে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূইয়া ও অ্যাডভোকেট মাইনুদ্দীন আহম্মেদসহ বেশকজন আইনজীবী।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।