সোনারগাঁয়ে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. হালিম নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। এ সময় লেগুনায় থাকা আরো পাঁচ যাত্রী আহত হয়।

সোমবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হালিম বন্দরের মালিবাগ এলাকার সেরুন মিয়ার ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকালে ঢাকাগামী এস আলমের একটি যাত্রীবাহী বাস লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় লেগুনায় থাকা চালকসহ ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়। গুরুতর আহতাবস্থায় মো. হালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।