ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনিসিডিলসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টায় ফতুল্লার মাসদাইর এলাকা থকে তাদের থেকে আটক করা হয়।
আটকরা হলেন, ফতুল্লার দেওভোগ পশ্চিম নগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওরফে ফতে (৪২), পশ্চিম মাসদাইর বড় বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে দিদার (৫০) ও ভোলাইল এলাকার আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল খালেকের ছেলে পলাশ (৩২)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২ ও এএসআই আসাদ মিয়ার নেতৃত্বে মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দিদারকে আটক করে।
এ সময় তার দেয়া তথ্য মতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফাতেমা ওরফে ফতে ও পলাশকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ী দিদার ও ফতের কাছ থেকে মাদকের বড় ডিলারদের গুরুত্ব তথ্য পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতে মাদকের ডিলারদের আটকের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/এসএস/পিআর