গাজীপুরে ট্রেনে আগুন, আটক ১


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে তুরাগ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে জংশন কর্তৃপক্ষ ও যাত্রীরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। যাত্রীরা ওঠবে এমন সময় ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখা যায়।

জয়দেবপুর জংশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া জানান, ঘটনাস্থল থেকে মমিন নামে একজনকে আটক করা হয়েছে। সে গাজীপুর জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।