বেনাপোলে পণ্য গুদামে আগুন


প্রকাশিত: ০১:৩৬ এএম, ০২ অক্টোবর ২০১৬

বেনাপোল বন্দরের পণ্যগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দু`টি ইউনিট। তবে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার ভোর ৬টার দিকে বন্দরের ২৩ নম্বর পণ্য গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পোর্টথানা ভবনসহ বন্দরের অন্যান্য পণ্য গুদামেও আগুন ছড়িয়ে পড়ছে।

Banapol

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে বন্দরের ২৩ নম্বর পণ্য গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

Banapol

একপর্যায়ে বন্দরের পাশের পণ্য গুদাম ও পণ্যাগারের পাশে থাকা পোর্ট থানাভবনেও ছড়িয়ে পড়ে আগুন। বন্দরে মালামাল লোডিংয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশি ও ভারতীয় ট্রাক চালকরা গাড়িতে আগুন লাগার অাশঙ্কা করছেন।

Banapol

বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।