যশোরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি বন্ধ


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১০ অক্টোবর ২০১৬

যশোরের কেশবপুরে অনিয়মের অভিযোগে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সপ্তাহের মধ্যে প্রকৃত হতদরিদ্রদের তালিকা প্রণয়ন করে পুনরায় চাল বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির জানান, উপজেলার ১১টি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে সমাজের অনেক বিত্তবানের নামে কার্ড দেয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়টি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে অবহিত করা হয়। পরে একটি সভার মাধ্যমে আপাতত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে ১১টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের তালিকা প্রণয়ন করে পুনরায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।