বেনাপোলে ফেনসিডিলসহ ৬ নারী আটক


প্রকাশিত: ১১:২১ এএম, ১১ অক্টোবর ২০১৬

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ ছয় নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে পুটখালী সীমান্তের মসজিদ পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খলিলের স্ত্রী রাবিয়া খাতুন (৫০), মিলন হোসেনের স্ত্রী দোলন বেগম (২১), শহিদুলের স্ত্রী বৃষ্টি বেগম (২২), মুসা করিমের স্ত্রী শাহারন নেছা (৪৫), কবিরের স্ত্রী ফেরদৌসী বেগম (৩০) ও মজিবারের স্ত্রী আছিরন (৩৫)।

খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পুটখালী সীমান্ত থেকে একটি ইজিবাইকযোগে ছয় নারী মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালীর মসজিদ পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে দেহ তল্লাশি করে তাদের শরীরের সঙ্গে বেঁধে রাখা ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।  

জামাল হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।