না.গঞ্জে বাসচাপায় গার্মেন্টস কর্মকর্তা নিহত


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শীতলক্ষ্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাসেরচাপায় মতিউর রহমান (৪০) নামের এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার বিকেলে চাষাঢ়ায় সেন্ট্রাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত মতিউর কুমিল্লার হোমনা এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি গাজীপুর টঙ্গী এলাকার একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় চড়ে চাষাঢ়া থেকে খানপুরের দিকে যাচ্ছিলেন মতিউর রহমান। এ সময় পেছন থেকে শীতলক্ষ্যা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মতিউর রহমানকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নূর মহল তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানা পুলিমের সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।