রূপগঞ্জে ৩ ডাকাত সদস্য আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য শরীফ প্রধান বাহিনীর প্রধানসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৭ লাখ টাকার ভোজ্য তেল নগদ ১০ হাজার টাকা ৬টি মোবাইল ও ২ টি চাকু উদ্ধার করা হয়।
সোমবার রাতে উপজেলার কাঞ্চন ব্রিজের দক্ষিণ পাশে ক্ল-সিটি বালু মহলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি পুলিশ।
আটকরা হলেন, রিয়াদ ওরফে শরীফ (২৯), মো. আরিফ (২৫) ও মো. বকুল মিয়া (২৭)। তারা সবাই রূপগঞ্জের বাসিন্দা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ডাকাতি প্রস্তুতিকালে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান রিয়াদ ওরফে শরীফ, মো. আরিফ ও মো. বকুল মিয়াকে আটক করে। পরে তাদের তথ্য মতে ডাকাতি করা ৩৯ টি সয়াবিন তেল ভর্তি ড্রাম, নগদ ১০ হাজার টাকা ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহমুদুল ইসলাম।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস