না.গঞ্জে বাসচাপায় নিহত ২


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৪ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালক লিটন মিয়ার পরিচয় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী বাস বিপরীত দিকে আসা একটি রিকশাচালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক লিটন মিয়া এবং রিকশার যাত্রী নিহত হন। ঘাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মীর আব্দুল আলীম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।