চট্টগ্রামে বিপুল বিস্ফোরক উদ্ধার, তিন জঙ্গি আটক
চট্টগ্রামের হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালি এলাকায় জঙ্গি তৎপরতার অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসময় জঙ্গি প্রশিক্ষণের ঘাঁটির সন্ধান পায় র্যাব। এরই ধারাবাহিকতায় হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায় নি।
অপরদিকে, হালিশহরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ও তিন জঙ্গি সদস্য আটকের খবরে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে যাচ্ছেন বলেও নিশ্চিত করেন তিনি।
জেইউ/এএইচ/আরআইপি