চট্টগ্রামে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ৩


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামের হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইয়িংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালি এলাকায় জঙ্গি তৎপরতার অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসময় জঙ্গি প্রশিক্ষণের ঘাঁটির সন্ধান পায় র‌্যাব। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোঃ ফয়জুল হক, মোঃ আব্দুল হাই এবং মোছাঃ রহিমা আক্তার। ঘটনার পর র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে যাচ্ছেন বলেও নিশ্চিত করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি জেলার হাটহাজারী থানার আলীপুরের সুলতান আহমেদ সড়কের এসকে সাফিনা ভবনের ৪র্থ তলায় আল মাদরাসাতুল আবু বকর হতে ১২ জঙ্গীকে গ্রেফতার করে র‌্যাব। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের বিভিন্ন জেলা হতে বাছাইকৃত যুবকদের প্রাথমিক জিহাদী শিক্ষা ও প্রেষণা এবং অস্ত্র যুদ্ধ প্রশিক্ষণের ধারণা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি র‌্যাব বাশঁখালী উপজেলার লটমনি পাহাড়ের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান পরিচালনা দেশি বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করে। এর পর থেকেই বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রাখে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।