সিলেটে মাটি চাপায় তিন পাথর শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

দেশের বৃহত্তম পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জে আবারো পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় তিন পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন নারী শ্রমিক। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার বেলা দেড়টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারীর কলাবাড়ী রাসেল মিয়ার কোয়ারিতে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার এ দুর্ঘটনা পর আইনি ঝামেলা এড়াতে হতাহতদের লুকিয়ে রেখেছে পাথর কোয়ারির মালিক। তবে, পুলিশ লাশ উদ্ধার ও আহতদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। এর আগেও ইলিয়াস মিয়ার কোয়ারিতে নিহত এক শ্রমিকের লাশ লুকিয়ে রাখা হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন,  কলাবাড়ীর রাসেলের গর্তের পাশ দিয়ে একটি ট্রাক অতিক্রম করার সময় মাটি চাপায় কয়েকজন শ্রমিকের হতাহতের খবর পেয়েছি। তাদের লাশ উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য্য, গত ২২ ফেব্রুয়ারি রোববার রাত ৯টার দিকে কাঠালবাড়ি গ্রামের হাজী ফিরোজ মিয়ার পাথরের গর্তে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে নিহত হন চার শ্রমিক। ২৪ ফেব্রুয়ারি ইলিয়াস মিয়ার কোয়ারিতে মাটি চাপা পড়ে আরো ১ শ্রমিকের মৃত্যু হয়। এবার রাসেল মিয়ার কোয়ারিতে মারা গেলেন আরও তিন শ্রমিক।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।