নৌকার গণজোয়ার এখন ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় : আইভী


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিন কারো বিরুদ্ধে অভিযোগ করতে এবং শুনতে অনীহা প্রকাশ করে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নৌকার যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা এখন ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় রয়েছে। ভোটারদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই।

তিনি বলেন, প্রচারণার আজ শেষ দিন। আর কারো অভিযোগ শুনবো না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না। আমিও চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ভোটাররা যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। তাদের জন্য সব নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার শেষ দিনের প্রচারণায় সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
 
সেলিনা হায়াৎ আইভী ১৬নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়ায় নিজ বাড়ির গেট থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি ১৬নং ওয়ার্ডের দেওভোগ এলএন রোড, নিহত দিদারুল ইসলাম চঞ্চলদের বাড়ি, দেওভোগ আখড়া মোড়, নতুন পালপাড়া মোড়, কাঠের দোতালা, দেওভোগ পাকা রোড বড় মসজিদ, পুরাতন দেওভোগ পাকা রোড, খানকা রোড. জামাল উদ্দিন সড়ক, গার্মেন্টস গলিসহ বিভিন্ন এলাকা ঘুরে নিজ বাড়িতে এতে গণসংযোগ শেষ করেন।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।