গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভিটিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএ/আরআইপি