নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান,  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুর ১২টায় শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল বের হয় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার সময়ে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
 
পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে আবারও সমাবেশের চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। তখন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
 
Narayanganj
এসময় জেলা যুবদলের সেক্রেটারি শাহআলম মুকুল, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকুর রহমান, আড়াইহাজারের সভাপতি মো. জুয়েল আহমেদ, রুহুল আমিন শিকদার, মনোয়ার হোসেন মন্টি, ইসমাইল হোসেন, মনির হোসেন জুম্মন, সরকার, মো. লিটন সালাউদ্দিন মোল্লা, মো. স্বপন চৌধুরী, শহিদুর রহমান স্বপন, নুরে ইয়াসিন নভেল, আতাউর, আঃ বারেক প্রমুখ।
 
মোশাররফ হোসেন জানান, তারা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এটা চরমভাবে গণতন্ত্র হরণ ও লঙ্ঘন। পুলিশের ধাওয়ায় আড়াইহাজার যুবদল সভাপতি জুয়েল হোসেন ও ইসমাইল আহত হয়েছে।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম জানান, অনুমতি ছাড়া মিছিল করায় রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল। পুলিশ তাদের বাধা দেয়নি।
 
শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।