না.গঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন ওসি কামাল উদ্দিন


প্রকাশিত: ০৩:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কামাল উদ্দিনকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে। জেলার মধ্যে ফতুল্লায় মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ সুপার মঙ্গনুল হক। পরে তিনি শ্রেষ্ঠ ওসি কামাল উদ্দিনকে তার পুরস্কারটি তুলে দেন।

এদিকে অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই কাজি এনামুল ও একই থানার এএসআই কামরুল হাসানকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।  

মাসিক কল্যাণ সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল (নারায়ণগঞ্জ) মো. শরফুদ্দীন, জেলার ৭টি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিনিয়র পুলিশ সদস্যরা।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।