চট্টগ্রামে বজ্রপাতে নিহত ২


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৬ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম মহানগরীতে বজ্রপাতে দুইজন  নিহত হয়েছে। নিহতরা হলেন, কবির হোসেন ও মফিজ মিয়া।  সোমবার দুপুর ১২ টায়  নগরীর ফিশারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। তারা সাগরগামী মাছ ধরার ট্রলারের কাজ করতো।

মেডিকেল সূত্রে জানা দুপুরে বজ্রপাতে  গুরতর আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।