বরিশালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ।

এই ঘটনায় বাস ও ট্রাক সড়কের ওপর উল্টে যাওয়ায় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার বামরাইলের বাবলাতলা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকুরা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। বামরাইল এলাকা অতিক্রমকালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাক সড়কের ওপর উল্টে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন।  

উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে পাঠিয়েছে।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।