ম্যাক্স কোলার সৌজন্যে বৈশাখী উৎসবে খুলনাবাসী


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

জীর্ণতা ও পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে প্রাণের উচ্ছাসে মেতেছেন খুলনাবাসী। ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে ভোরের আলো ফুটেছে শুভ কামনায়। দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন খুলনা নগরবাসী। এই শপথ আর উদ্দীপনাকে আরো জোরালো করেছে ম্যাক্স কোলা।

মঙ্গলবার বৈশাখের সকালে নগরীর শান্তিধাম মোড় এলাকায় জাতিসংঘ শিশুপার্কে ম্যাক্স কোলার সৌজন্যে এবং আব্বাসউদ্দীন একাডেমির উদ্যোগে শুরু হয় দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান।

ফানুশ উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খুলনার এমপি মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, অ্যাডভোকেট রজব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, প্রাণ আরএফএল এবং আব্বাস উদ্দীন একাডেমির সদস্যগণ।

এরপর বর্ষবরণ উৎসবে রঙ-বেরঙের মুখোশ, শাড়ি, ধুতি, পাঞ্জাবির মতো বাঙালিয়ানা সাজে সেজে শুরু হয় শোভাযাত্রা। নেচে গেয়ে নববর্ষকে বরণ করে নেন তারা। তাদের সঙ্গে যোগ দেন খুলনার আপামর জনসাধারণ। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

একইভাবে নগরীর খালিশপুরে ম্যাক্সকোলার সৌজন্যে এবং পার্কের মোড়ের উদ্যোগে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেও বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান শিল্প নগরী খুলনায় প্রাণ ফিরিয়ে আনে।

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।