খালেদা জিয়ার গাড়িতে হামলায় মনজুর উদ্বেগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী এম মনজুর আলম।
মঙ্গলবার নগরীর বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী বিএনপি সমর্থিত মনজুর আলম বলেন, ম্যাডামের গাড়িতে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। যেখানে ম্যাডাম নিরাপদ নয়, সেখানে আমি বা আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। সুষ্ঠু নির্বাচন হলে আমরা শতভাগ ভোট পেয়ে জয়ী হবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরপর বেলা সোয়া ১১টায় নগরীর কাজির দেউড়ি থেকে নির্বাচনী প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমজেড/এমএএস/আরআইপি