মির্জাপুরে যুবলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল


প্রকাশিত: ০৭:০২ এএম, ৩০ এপ্রিল ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সদরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বাধ্যযন্ত্র বাজিয়ে বিশাল একটি মিছিল বের করে। আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ হোসেন সুমন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক সেলিম সিকদার, যুগ্ম আহবায়ক শামীম আল মামুন, আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম এ রউফ, যুবলীগ নেতা আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাঈম হোসেন প্রমুখ।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।