রাজশাহীতে আসছেন আসাদুজ্জামান নূর


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তিন দিনের সরকারি সফরে আগামি ৪ মে রাজশাহী ও বগুড়া সফরে আসবেন বলে জানা গেছে। সফরসূচি অনুযায়ী ওইদিন মন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন।

পরদিন ৫ মে তিনি পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের উদ্দেশে রাজশাহী থেকে রওনা হবেন। এরপর বিকেলে তিনি বাঘা উপজেলায় ‘বাঘা জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

ওই দিনই সন্ধ্যায় তিনি বগুড়ার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন। পরদিন বুধবার মন্ত্রী Preparation of Nomination Files for UNESCO World Heritage List শীর্ষক কর্মশালার সমাপণী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করবেন।

পরে ওইদিনই মন্ত্রী ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন বলে বৃহস্পতিবার দুপুরে এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।