৮০ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৪ মে ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় ধর্ষণ মামলা হয়েছে। বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় দুলাল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বুধবার রাতে উপজেলার হাজিরটেক গ্রামবাসী ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে দুলাল।

ধর্ষণের শিকার বৃদ্ধা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
ধর্ষক দুলাল মিয়া ধর্ষণের কথা শিকার করে জানান, ওই নারীর সঙ্গে তার চলাফেরা ছিল। তাই মাঝে মধ্যে তাদের বাড়িতে আসা যাওয়া করতো।  

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের ৮০ বছরের বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এর মাঝে একই গ্রামের রশিদের ছেলে দুলাল (৫৫) তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে।

ওই নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক দুলাল পালিয়ে যায়। পরে গ্রামবাসী জড়ো হয়ে বুধবার রাতে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় বৃদ্ধা মহিলার ছেলে বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষক দুলালকে নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

মো: শাহাদাত হোসেন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।