সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ এপ্রিল ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আলোচনায় ইরানে আটক মার্কিনিদের মুক্তি চাইতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র আসন্ন শান্তি আলোচনায় ইরানে আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির দাবি তুলতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: পাকিস্তানের রাজধানী কার্যত ‘লকডাউন’
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।
ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে: জেডি ভ্যান্স
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শুক্রবার (১০ এপ্রিল) এয়ার ফোর্স টু উড়োজাহাজে ওঠার আগে ভ্যান্স বলেন, আমরা এই আলোচনা নিয়ে আশাবাদী।
যুদ্ধে ইরানের ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ইরানে যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রধান পিরহোসেইন কলিভান্দ এই তথ্য জানিয়েছেন।
ইরানের হামলায় ‘অকেজো’ যুক্তরাষ্ট্রের বহু উপসাগরীয় ঘাঁটি
ইরান ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন সামরিক স্থাপনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এখন সেগুলোর অস্তিত্ব এখন সুবিধার চেয়ে ঝুঁকিই বেশি তৈরি করছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যপ্রাচ্যবিষয়ক একদল বিশেষজ্ঞ এমনটাই মত দিয়েছেন।
যুদ্ধের সময় কমান্ড সেন্টারে কুকুরের সঙ্গে থেকেছেন মার্কিন রাষ্ট্রদূত
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্র মাইক হাকাবি জানিয়েছেন, ইরানে যুদ্ধ চলাকালে তিনি টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন।
যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা: লেবানন
লেবাননে ইসরায়েলি হামলায় বড় সংখ্যক বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি।
যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এ পদক্ষেপে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এমএসএম