সিদ্ধিরগঞ্জে তাণ্ডবের চার বছর


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৬ মে ২০১৭

২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের পরদিন ৬ মে উত্তপ্ত ছিল রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ। এ দিন ভোর থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতে ইসলামের সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টানা সাড়ে পাঁচ ঘণ্টার ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। হেফাজতের ওই তাণ্ডবের চার বছর আজ।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জে ১১টি ও সোনারগাঁ থানায় তিনটি মামলা হয়। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের ৯টি ও সোনারগাঁর দুটি মামলার চার্জশিট আদালতে দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৬ মে সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মাদানীনগর মাদরাসায় অভিযান চালাতে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদরাসার ছাত্র, হেফাজতকর্মী ও এলাকাবাসী। সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলা বিরামহীন ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় কয়েকজন। তবে ওই ঘটনায় ঠিক কয়জন মারা যান তা সঠিকভাবে জানা যায়নি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।