নারায়ণগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৪ মে ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পলি ফ্যাক্টরিসহ তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট হোসনে আরা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট হোসনে আরা বেগম জানান, অবৈধভাবে পলিথিন উৎপাদন, পলিথিন বাজারজাত, বিতরণ ও মজুদ করার অপরাধে অভিযুক্ত পাগলা বাজারস্থ রাসেল প্রিন্টিং প্রেস নামক পলি ফ্যাক্টরিকে ১৯৯৫ সংশোধীত ২০১০-৬ (ক) এর বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নোংড়া পরিবেশ ও অদক্ষ টেকনেশিয়ান ধারা কাজ করার অভিযোগে একই এলাকায় অবস্থিত ডক্টরস ডায়াগনেস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন ২০০৯ ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সোনারগাঁও হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
শাহাদাৎ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।